প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৬, ১১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৬, ৪:৪৩ পি.এম
গোয়ালন্দের জান্নাত দাবা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন

স্টাফ রিপোর্টার : নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জাতীয় পর্যায়ের দাবা (বালিকা) প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে গোয়ালন্দ উপজেলার কাশফিয়াতুল জান্নাত। এর আগে কাশফিয়াতুল জান্নাত আ লিক পর্যায়ে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলাকে হারিয়ে রাজবাড়ী জেলার হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়। সে উপজেলার দেওয়ানপাড়া রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাবার নাম মো. মোরাদ হোসেন এবং মায়ের নাম সোনিয়া আক্তার।
জানা যায়, গত রবিবার (২৬ জুলাই) ঢাকা জাতীয় স্টেডিয়ামের ইনডোরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে। এর আগে কাশফিয়াতুল জান্নাত উপজেলা, জেলা ও ফরিদপুর আ লিক পর্যায়ে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়।
কাশফিয়াতুল জান্নাত বলেন, “এ অর্জন আমার একার নয়, এটি আমার উপজেলাবাসীর সবার। এ বছর জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছি। সবার দোয়া ও ভালো প্রশিক্ষণ পেলে ভবিষ্যতে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে আমি গোয়ালন্দের মান রাখতে পারব।”
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাথী দাস এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও নতুন কুঁড়ি স্পোর্টসের সদস্যসচিব মোহাম্মদ হাফিজুল হক এ অর্জনে কাশফিয়াতুল জান্নাতকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন