সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দে পুকুরের পানিতে ডুবে সিয়াম মৃধা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সিয়াম উপজেলার দক্ষিণ উজানচর ইউনিয়নের দিরাজতুল্লা মৃধা পাড়ার মোঃ শিপন মৃধার ছেলে।
সোমবার (৩ আগস্ট) সকাল ৮ টার দিকে দক্ষিণ উজানচর দিরাজতুল্লা মৃধার পাড়ার তার নিজ বাড়ির সামনে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায়।
স্থানীয়রা জানান, শিপনের তিনটি ছেলে বাচ্চা রয়েছে। তাদের মধ্যে সিয়াম সবার ছোট। ওদের বাড়ির দু'পাশেই পুকুর রয়েছে। সকালে হঠাৎ শুনতে পাই শিপনের ছোট ছেলে সিয়াম পানিতে পড়ে মারা গেছে। ছোট্ট শিশু সিয়ামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সিয়ামের ছোট চাচা তপন মৃধা জানান, সকালে আমাদের বাড়িতে সবাই রান্নার কাজে ব্যস্ত। আমাদের বাড়ির পাঁচ ছয় জন বাচ্চারা মিলে খেলা করছিল। এরই মধ্যে হঠাৎ করে সিয়ামকে পাওয়া যাচ্ছে না। আশেপাশে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় পুকুরে খোঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। যোহরবাদ নিজ বাড়িতেই তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনি জানেন না। তবে বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন