
মাসুদ রেজা শিশির : রাজবাড়ীতে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি পরিবহন ও রাজবাড়ীগামী যাত্রীবাহী একটি সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সিএনজি চালক বাবলু নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
সোমবার দুপুর দেড় টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কালুখালী উপজেলার পাইকারা নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।
পাংশা হাসপাতালের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, সিএনজি চালককে মৃত অবস্থায় পেয়েছি। বাঁকিদের চিকিৎসা দেওয়া হয়েছে।
পাংশা হাইওয়ে থানার এসআই নিলোৎপল বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে গাড়ি উদ্ধারের কাজ করছি। একজন নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
