সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে উপজেলা মৎস্য বিভাগ ও আইন শৃংখলা কমিটির সদস্যদের অভিযানে ২০ টি চায়না দুয়ারি ও ৫ হাজার মিটার চায়না জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট।
জানাযায়, মঙ্গলবার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলটের নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া
পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ-সময় পরিত্যাক্ত অবস্থায় ২০ টি অবৈধ চায়না দুয়ারী এবং ৫ হাজার মিটার চায়না জাল উদ্ধার করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ জাল উৎপাদন, বিক্রি, মজুত কিংবা ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধারকৃত অবৈধ চায়না জাল ও দুয়ারী জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন