ফজলুল হক : ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে রাজবাড়ীর কালুখালীতে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বাদ যোহর কালুখালী সরকারি কলেজ অডিটোরিয়ামে কালুখালী উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কে. এম. আইনুল হাবিব। আরও বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, মোঃ শাহজালাল মিয়া, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মনজুর হোসেন মঞ্জু, ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আজমির হোসেন খান, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুব রহমান রবি, উপজেলা যুবদলের সভাপতি মোঃ জিল্লুর রহমান, রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিমন, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালুখালী উপজেলা বিএনপির ধর্মীয় সম্পাদক মোঃ ফিরোজ হোসেন। অনুষ্ঠান শেষে বিশাল একটি বিজয় র্যালি কালুখালী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন