মোঃ শাখাওয়াত হোসেন সোহান : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি আজ ৭ আগস্ট (শুক্রবার) থেকে ৯ আগস্ট (রবিবার) পর্যন্ত তিন দিনের সরকারি সফরে রাজবাড়ী জেলা পরিদর্শন করবেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সরকারি সফরসূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে সাতটায় ঢাকাস্থ বাসভবন থেকে পদ্মা সেতু হয়ে সড়কপথে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন প্রতিমন্ত্রী। সকাল সাড়ে দশটায় তিনি গোয়ালন্দ উপজেলায় উপস্থিত হবেন এবং সেখানে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন। বেলা ১১ টায় তিনি গোয়ালন্দ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেবেন। দুপুরের খাবার ও জুমার নামাজ শেষে বিকাল ৩ টায় তিনি রাজবাড়ী জেলা ও সদর উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় করবেন। পরে বিকাল সাড়ে চারটায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং বিকাল ৫ টায় রাজবাড়ী জেলা পরিষদের দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। রাত সাড়ে আটটায় তিনি রাজবাড়ী জেলাস্থ নিজ বাসভবনে অবস্থান করবেন।
সফরের দ্বিতীয় দিন, ৮ আগস্ট (শনিবার) সকাল ১১টায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণের সাথে সাক্ষাৎ করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। সফরের শেষ দিন, ৯ আগস্ট (রবিবার) দুপুর ২ টায় তিনি রাজবাড়ী জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং বিকাল ৫টায় ঢাকায় নিজ বাসভবনে পৌঁছাবেন।
প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করতে রাজবাড়ী ও সংশ্লিষ্ট জেলার পুলিশ প্রশাসন এবং সিভিল সার্জনসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সফরকালে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো: ফয়জুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন