স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা ও সদর উপজেলার সরকারী দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
শুক্রবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মারুফ-উল-হাসান, রাজবাড়ী পৌরসভার প্রশাসক কল্যাণ চৌধুরী। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন