আদম আলী : রাজবাড়ীর কালুখালী উপজেলার সকল সরকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ। কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মন্জুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন সহ উপজেলার সকল দপ্তর প্রধানগণ।
মতবিনিময় সভায় বক্তারা সরকারী দপ্তর প্রধানদের উদ্দেশ্যে বলেন, সব চাইতে জন গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো আগে বাস্তবায়ন করতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করতে হবে সকলকে। সরকারের নির্বাচনী ইশতেহারে যেসকল বিষয় উল্লেখ ছিলো সেগুলো গুরুত্ব সহকারে বাস্তবায়ন করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন