নজরুলের সৃষ্টির বিশ্বজনীন বার্তা নিয়ে ‘বিশ্বজনীন নজরুল’ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ১২ ঘন্টা আগে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্মের বিশ্বজনীন তাৎপর্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ও নৃত্যনাট্য।

আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের আয়োজনে ‘নজরুল বর্ষ’ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘বিশ্বজনীন নজরুল’ এবং তাঁর অমর ছোটগল্প অবলম্বনে নৃত্যনাট্য ‘মেহের নিগার’ মঞ্চস্থ হয়।

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নজরুলের সাহিত্য, দর্শন, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা নানা পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।