স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা মাসিক আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।
সভায় বক্তারা মাদকের বিস্তার রোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। এছাড়া যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম আরও বেগবান করার ওপরও গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাল্যবিয়ে বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ ছাড়াও চলমান বৃষ্টি ও বন্যা পরিস্থিতি প্রতি নিয়ত খোঁজ খবর রাখার আহ্বান জানান বক্তারা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম, রাজবাড়ী সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন