
সোহেল রানা : সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলার ৫টি উপজেলাতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এসএসসিতে ৯ হাজার ৭৬৮জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৮৭৬জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৬০.১৬। জিপিএ-৫ পেয়েছে ৪০৫জন। দাখিল পরীক্ষায় ২ হাজার ১৯জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮৭জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৪৮.৮৯। জিপিএ-৫ পেয়েছে ২৬জন। এসএসসি ( ভোকেশনাল) ১ হাজার ৫৭০জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭১জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৪৯.১১। জিপিএ-৫ পেয়েছে ৩২জন। রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদ ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন।
বালিয়াকান্দি উপজেলা ঃ বালিয়াকান্দি উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ছিল ১৯১৭জন, কৃতকার্য হয়েছে ১২৩৭জন, জিপিএ ৫ পেয়েছে ৮৮জন, পাশের হার ৬৪.৫২। উপজেলার মধ্যে পাশের হারে জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয় পাশের হার ৮৯.০৯। এ বিদ্যালয়ে ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯জন কৃতকার্য ও ৫ জন জিপিএ ৫ পেয়েছে। দাখিল পরীক্ষায় ১২টি মাদ্রাসায় ২১৫জন পরীক্ষার্থীর মধ্যে ১০১জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৪৬.৯৮। কেউ জিপিএ-৫ পায়নি। বারমল্লিকা দাখিল মাদ্রাসা ৭৭.৭৮ পাশের হার। ২২জন পরীক্ষার্থীর ১৪জন কৃতকার্য হয়েছে। কারিগরি ৬টি প্রতিষ্ঠানের ৪২৮জন পরীক্ষার্থীর মধ্যে ১৯০জন কৃতকার্য হয়েছে। ৩জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৪৪.৩৯। সর্বোচ্চ পাশের হার ৫৫.৮১ পেয়েছে বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। ৮৬জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮জন কৃতকার্য ও ২জন জিপিএ-৫ পেয়েছে।
রাজবাড়ী সদর উপজেলাঃ রাজবাড়ী সদর উপজেলার এসএসসি ভোকেশনাল শাখায় ৪টি প্রতিষ্ঠানের ৪৫৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩০৩জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৬৬.১৬। জিপিএ-৫ পেয়েছে ৪জন। পাশের হারে সেরা হয়েছে বেলগাছি আলিমুজ্জামান স্কুল এন্ড কলেজ। ৬৩জন পরীক্ষার্থীর মধ্যে ৪০জন কৃতকার্য ও ২জন জিপিএ-৫ পেয়েছে পাশের হার ৬৩.৪৯। দাখিল পরীক্ষায় ১৯টি মাদ্রাসার থেকে ৬৬৯জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬৯জন কৃতকার্য হয়েছে। ১৪জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৫৫.১৬। গাবলা দাখিল মাদ্রাসা থেকে ৩জন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাশ করেনি। পাশের হারে সেরা হয়েছে ভান্ডারিয়া ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা থেকে ৭৭জন পরীক্ষার্থীর মধ্যে ৭১জন কৃতকার্য হয়েছে। ১০জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৯২.২৬। এসএসসি পরীক্ষায় ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৩৫২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২১৭০জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৭১জন, পাশের হার ৬৪.৭৩। পাশের হারে সেরা রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়। ২৪৭জন পরীক্ষার্থীর মধ্যে ২২৫জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯০.৩৫। জিপিএ-৫ পেয়েছে ৬১জন। জালদিয়া উচ্চ বিদ্যালয়ের ৭জন পরীক্ষার্থীর কেউ পাশ করেনি।
কালুখালী উপজেলা ঃ কালুখালী উপজেলায় এসএসসি পরীক্ষায় ১৩৩৩জন অংশগ্রহণ করে ৬৩৮জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৩জন। মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয় পাশের হারে সেরা হয়েছে। ১২৯জন পরীক্ষার্থীর মধ্যে ৯২জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৭১.৩২, জিপিএ-৫ পেয়েছে ৪জন। ১১টি দাখিল মাদ্রাসা থেকে ২৬৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৮২জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫জন। পাশের হারে চরকুলটিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা ১৯জন পরীক্ষার্থীর মধ্যে ১৭জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৮৯.৪৭। কারিগরি শাখায় ২টি প্রতিষ্ঠান থেকে ৯১জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯জন কৃতকার্য হয়েছে। পাশের হারে ৬৮.০৯ পেয়ে আবু জাফর মোহাম্মদ ছাকেন উদ্দিন উ. বিদ্যালয় ৪৭জনের মধ্যে ৩২জন পাশ করেছে। তবে কেউ জিপিএ-৫ পায়নি।
গোয়ালন্দ উপজেলা ঃ গোয়ালন্দ উপজেলায় ১৩টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৯১২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৯২জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৫৪.৪৮। জিপিএ-৫ পেয়েছে ৩০জন। পাশের হারে লোটাস কলেজিয়েট স্কুল ২৭জন পরীক্ষার্থীর মধ্যে ২৫জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯২.৫৯। জিপিএ-৫ পেয়েছে ৪জন। ৭টি দাখিল মাদ্রাসা থেকে ১২৮জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৫৩.১২। জিপিএ-৫ পেয়েছে ১জন। পাশের হারে আঞ্জুমান ই কাদেরিয়া মাদরাসাতু সাবি-ইল হাসান ২১জন পরীক্ষার্থীর মধ্যে ১৫জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯৫.২৪। জিপিএ-৫ পেয়েছে ১জন। এসএসসি ভোকেশনাল ৩টি প্রতিষ্ঠানের ১৬০জন পরীক্ষার্থীর ৫৬জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৩৫.০০। জিপিএ-৫ পেয়েছে ১০জন। পাশের হার ৪০.৭১। ওয়াজেদ চৌধুরী সরকারী কারিগরি স্কুল এন্ড কলেজ ১১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৯জন।
পাংশা উপজেলা ঃ পাংশা উপজেলায় দাখিল পরীক্ষায় ২৩টি মাদ্রাসার ৭৪২জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৭জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৩৫.৯৮। জিপিএ-৫ পেয়েছে ৬জন। পাশের হারে ৭১.৪২ সেনগ্রাম ফাজিল মাদ্রাসা ২৮জন পরীক্ষার্থীর মধ্যে ২০জন কৃতকার্য হয়েছে। এসএসসি (ভোকেশনাল) ৭টি প্রতিষ্টানের ৪৩৩জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৩জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৩৯.৯৫। জিপিএ-৫ পেয়েছে ১৫জন। পাশের হারে বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয় ৩১জন পরীক্ষার্থীর মধ্যে ১৯জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৬১.২৯। এসএসসি পরীক্ষায় ৩৮টি প্রতিষ্ঠানের ২২৫৪জন পরীক্ষার্থীর মধ্যে ১২৮০জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৫৬.৭৯। জিপিএ-৫ পেয়েছে ১০৬জন। বাবুপাড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয় থেকে কেউ পরীক্ষায় অংশগ্রহণ করেনি। পাশের হারে সেরা এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীট ১৭৪জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৯জন কৃতকার্য। জিপিএ-৫ পেয়েছে ১৬জন। পাশের হার ৮৬.১৩।
