থানায় সেবা নিতে আসা মানুষের প্রতি মানবিক আচরণ ও দ্রুততম সময়ে আইনি সেবা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা : পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, সেবার মানোন্নয়ন এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা ।
সোমবার বিকেলে থানায় পৌঁছালে পুলিশ সুপারকে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে পুলিশ সুপার পাংশা মডেল থানার মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রাগার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন ও থানার গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথি-পত্র (রেজিস্টার) পর্যালোচনা করেন এবং কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন। তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পোশাক বিধি ও পেশাদারিত্বের ওপর জোর দেন। সেই সাথে থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের প্রতি মানবিক আচরণ ও দ্রুততম সময়ে আইনি সেবা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। এসময় থানার অফিসার ইনচার্জ’সহ থানার সকল পর্যায়ের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।