স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পলাশ প্রামানিক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার বাগমারা গ্রামের আরজু প্রামানিকের ছেলে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া ব্রীজ এলাকায় এ দুঘর্টনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া ব্রীজ এলাকায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটি পালিয়ে যায়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন