
সিরাজুল ইসলাম : “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর শুভ উদ্বোধন, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (১৭ আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।
উপজেলা সিনিয়র মৎস্য মোঃ আনোয়ারুল ইসলাম পাইলটের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ইন্জিনিয়ারি মাহবুব আলম শাহীন প্রমূখ।
এ-সময় বক্তারা বলেন, আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, মৎস্যজীবী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
