স্টাফ রিপোর্টার : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানী গত শনিবার বিকাল ৩টায় গুরুত্বপূর্ণ দৌলতদিয়া নৌবন্দর ও আনুষঙ্গিক কার্যক্রম পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি ঘাটের সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং গোয়ালন্দের ওয়েস্কেল পরিদর্শন করে পণ্যবাহী যানবাহনের ওজন পরীক্ষা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন।
এ সময় তিনি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রাখা, ঘাটে গাড়ির দীর্ঘ সারি কমানো এবং যাত্রীসাধারণের ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেন। পাশাপাশি ওয়েস্কেল পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন তিনি।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান, সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মোঃ সালাউদ্দিন, পরিচালক (অর্থ) শেখ মোঃ নাসিম সহ সংস্থার বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন।
শীর্ষ এ কর্মকর্তার আকস্মিক এ পরিদর্শনের ফলে দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপনায় আরও বেশি গতিশীলতা আসবে এবং সেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে বলে বন্দর সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন