সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য ইউনুছ মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা ইউনুছ মোল্লা গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ার ওলিমুদ্দিন মোল্লার ছেলে।
গত রবিবার (১৬ আগস্ট) রাত দশটার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজবাড়ী সদর থানা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৬ ধারায় দায়ের করা মামলায় ইউনুস মোল্লাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (১৭ আগস্ট) তাকে আদালতে হাজির করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাতে ইউনুস মোল্লাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে সোমবার তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন