স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২৭ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বকু মন্ডলের ছেলে এমরান (৩১) এবং নারুয়া ইউনিয়নের খালিয়া মধুপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ইমন হাসান ওরফে জজ (৩০)।
গত শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার বহরপুর রেলওয়ে স্টেশন এলাকার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানার এসআই অমল বিশ্বাস ও এএসআই ওবায়দুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বহরপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে অবস্থান করা দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২৭ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহন ও ব্যবহারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ২৭ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বালিয়াকান্দি থানার এসআই অমল বিশ্বাস বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন