১৫ই আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা

লেখক:
প্রকাশ: ১ মাস আগে
Oplus_131072

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে ১৫ই আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে থানা দায়িত্বশীলদের নিয়ে এক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সেক্রেটারি হাসান মাহমুদ-এর সভাপতিত্বে ১৭ আগস্ট সোমবার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ বক্তৃতা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীর।
ইসলামী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি জ্ঞান, নৈতিকতা ও আদর্শিক চেতনায় দায়িত্বশীলদের সমৃদ্ধ করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।