সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল এগারোটায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাসের সঞালনায় উপজেলার মাধ্যমিক, প্রাথমিক, কারিগরি ও মাদ্রাসার ক্রীড়া শিক্ষক ও শিক্ষা প্রধানগণ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা বলেন, সুস্থ দেহে সুস্থ মনের বাস। শিক্ষার্থীদের জন্যপড়াশোনার পাশাপাশি খেলাধূলা ও শরীর চর্চা অপরিহার্য বিষয়। নতূন কুঁড়ি স্পোর্টস,প্রাইম মিনিস্টার গোল্ডকাপ,নজরুল বর্ষসহ সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়ন আমি আপনাদের সহযোগিতা চাই।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন