সোহেল খান : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় সংগঠনের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।
উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সজল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিজানুর রহমান বিল্লাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক, বিএনপি নেতা আক্তারুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, মোক্তার হোসেন সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের পাশে থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের একপর্যায়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের নেতৃবৃন্দ ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন