জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

স্টাফ রিপোর্টার : বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে দুই প্রয়াত নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর দোয়া ও মোনাজাত করেন। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল। এর আগে গতকাল সংসদ সদস্যদের সরাসরি ভোটে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে বিএনপির দলীয় সব পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। মির্জা ফখরুল দীর্ঘ দিন ধরে বিএনপির মহাসচিব ছিলেন।