স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে মার্জিয়া বেগম (৫৫) নামে এক নারী সড়ক দুঘর্টনায় মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মুনছুর আলীর মেয়ে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজবাড়ী জেলার সদরের বসন্তপুর এলাকায় ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কের উপর একটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা মহিলা (৫৫) গুরুতর আহত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহলাদীপুর হাইওয়ে থানার এসআই রুমান বলেন, শুক্রবার ফরিদপুর সিআইডির ক্রাইমসিনের সহায়তায় নারীর পরিচয় মিলেছে। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি। তারা আসলেই মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন