



স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ৮ লক্ষ ৫৮ হাজার টাকা মূল্যমানের ৯৯ বোতল স্কাফ সিরাপ এবং ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ, পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, ঝিনাইদহের মহেশপুর থানার বেগমপুর গ্রামের মোঃ মিলন হোসেন খান (৩৮), একতারপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মোঃ তরিকুল আহমেদ তারেক (৩৮), ভগবতী তলা গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনার আমতলী থানার মৃত দেলোয়ার হোসেন খানের ছেলে মোঃ জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে র্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। ফেরীঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার তল্লাশি করে এসব মাদক জব্দ করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত যানবাহন দুটির পাশাপাশি তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া ফেরীঘাট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপনপূর্বক একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার তল্লাশী করে প্রায় দুই লক্ষ সাতানব্বই হাজার টাকা বাজার মূল্যের ৯৯ বোতল মাদকদ্রব্য স্কাফ সিরাপ এবং প্রায় পাঁচ লক্ষ একষট্টি হাজার টাকা বাজার মূল্যের ১৮৭ বোতল মাদকদ্রব্য ফেয়ারডিল সহ আট লক্ষ আটান্ন হাজার টাকা মূল্যমানের মাদকদ্রব্যসহ চার জনকে গ্রেপ্তার করে। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে স্কাফ সিরাপ ও ফেয়ারডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত মোঃ মিলন হোসেন এর বিরুদ্ধে ১ টি এবং মোঃ তরিকুল আহমেদ তারেক এর বিরুদ্ধে ৩ টি মাদক মামলা রুজু রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন