মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলার ঢেপা মাজাইল গ্রামের জামিন বিশ্বাস ও জজ আলী বিশ্বাসের রুহের মাগফিরাত কামনা এবং স্থানীয় ভাবে সম্প্রীতি রক্ষার লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৫ টার সময় পাট্টা ইউনিয়নের মাজাইল বিএমডি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘স্থানীয় সুধী সমাজের উদ্যোগে এই আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি মোঃ হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল। সঞ্চালনায় ছিলেন, পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আরিফুল ইসলাম।
সভায় বক্তারা মরহুম জামিন বিশ্বাস ও জজ আলী বিশ্বাসের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। একই সাথে তাদের খুনিদের দ্রুত গ্রেফতারের কথা বলেন। এ ছাড়াও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং স্থানীয় সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করা হয়। এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত : ২ মাসের ব্যবধানে একই পরিবারের ২ জনকে হত্যা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন