রুবেলুর রহমান : রাজবাড়ীতে জেলা প্রশাসক কার্যালয় দর্শন এবং স্কুল ও হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুর পৌনে ২টার দিকে জেলা শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এরআগে তিনি রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় দর্শন করার পর শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজবাড়ী পৌরসভা ও রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি পড়াশোনার মান, চলমান উন্নয়ন ও প্রকল্পের অবস্থান এবং স্বাস্থ্য সেবার খোঁজ-খবর নেন।
বিদ্যালয় পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা বলেন, রাজবাড়ী জেলার মানুষ তুলনামূলক সহজ সরল এবং ভাল। তবে এখানে অনেক সমস্যা আছে। তারমধ্যে নদী ভাঙন রোধ ও নদীর গতিপথ ঠিক রাখতে রাষ্ট্রের উর্দ্ধতন কর্তৃপক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। এখানে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্প গ্রহনের পাশাপাশি বিআইডব্লিউটিএর মাধ্যমে ড্রেজিং কার্যক্রম চালানো হচ্ছে। সেই সাথে চিকিৎসার সেবার মান উন্নয়নে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হবে। পরিদর্শনে একটি প্রকল্পও দেখেছি। সার্বিক দিক দিয়ে এখানে প্রশাসনের পক্ষ থেকে চালানো কার্যক্রম সন্তোষজনক। আমাদের প্রচেষ্টা থাকবে রাজবাড়ীতে আরও উন্নয়নমূলক কাজ করা। সেই সাথে নদী ভাঙন থেকে মানুষকে রক্ষা এবং মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও শিক্ষার গুনগত মান ভাল করা।
তিনি আরও বলেন, দ্বিতীয় পদ্মা সেতুর স্ট্যাডি কার্যক্রম চলমান রয়েছে এবং এটা হলে আপনাদের এলাকার অনেক উন্নয়ন হবে।
এ সময় জেলা প্রশাসক আফরোজা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, জেলা শিক্ষা অফিসার প্রদ্দুত কুমার দাস, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন