স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাজবাড়ী শহরের নান্নু টাওয়ারে রাজবাড়ী কনভেনশন সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. আতিকুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিআরইএল’র সভাপতি মোঃ আক্তারুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা প্রধান উপদেষ্টা অ্যাড. মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাড. মোঃ রনজু বিশ্বাস।
বক্তব্যে প্রধান বক্তা বলেন, যে শ্রমিকদের শ্রমে ঘামে দেশের অর্থনীতির আশি ভাগ ভুমিকা রাখছে সেখানে শ্রমিকদের কোনো মূল্যায়ন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই সব বঞ্চিত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
বক্তারা বলেন, শ্রমিকদের ব্যবহার করে অনেকে এমপি-মন্ত্রী হয়েছেন, কিন্তু শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয়নি। শ্রমিকদের কর্মপরিবেশ, নায্য বেতন কাঠামো এবং সঠিক সময়ে মুজুরী প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান। কোনো শ্রমিক অধিকার বঞ্চিত হলে তারা যেন তাদের অধিকার ফিরে পায় এ লক্ষ্যে ড্যাটাবেইজ তৈরি করে সকলকে আইনের আওতায় আনার আহবান জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন