সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার পূর্বপাড়ার অসহায় নারীদের আর্থ-সামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরুপণ জরিপ ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান।
রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসন, রাজবাড়ীর আয়োজনে এবং গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা।
এ-সময় আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নিজাম উদ্দিন সহ মুক্তি মহিলা সমিতি, কেকেএস, পায়াক্টের প্রতিনিধি বৃন্দ।
জরিপ কার্যক্রমের মাধ্যমে দৌলতদিয়া বাজার পূর্বপাড়ার অসহায় নারীদের আর্থ-সামাজিক অবস্থা, জীবনযাত্রার সমস্যা, প্রয়োজনীয় সহায়তা এবং পুনর্বাসনের চাহিদা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে তাদের জন্য প্রয়োজনীয় সরকারি-বেসরকারি সহায়তা ও পুনর্বাসনমূলক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে তাদের প্রকৃত সমস্যা ও চাহিদা চিহ্নিত করা জরুরি। এই জরিপের মাধ্যমে নারীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা ও পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হবে।
প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যে থাকা অসহায় নারীদের জীবনমান এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো পাশাপাশি তাদের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার পথও সহজ হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন