স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে ব্যবসায়ীদের দ্বন্দের জের ধরে একটি ঘটনার ভিডিও ভিন্ন ক্যাপশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। ক্যাপশনে দাবি করা হচ্ছে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কিল-লাথি মারা হয়েছে। তবে ভিডিওর নারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নন।
শনিবার দুপুরে রাজবাড়ী শহরের কাদেরিয়া সুপার মার্কেটের আস্থা নামে এক নারী উদ্যোক্তার জাকিয়া সুলতানা সাথে বৃষ্টি নামে এক নারী কর্মচারীর সাথে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে। এসময় পুলিশ নারী উদ্যোক্তাকে নিরাপদে নিয়ে যাওয়ার সময় মারধরের ঘটনা ঘটে।
আস্থার পরিচালক জাকিয়া সুলতানা বলেন, বৃষ্টি নামে একটি মেয়ে আমার এখানে কাজ করতো। প্রায় ৩ মাস কাজ করেছে। সে আগস্ট মাস পর্যন্ত কাজ করবে। এরআগেই গত ২৩ আগস্ট আমার দোকানে এসে হামলা করে। কাপড় বাজারে কোন লোক নেই। এর বিচার করেনি। পরে আমার দোকানে শনিবার (২৯ আগস্ট) দুপুরে প্রতিবাদে মানববন্ধন করলে আবারও ব্যবসায়ীরা হামলা করে। পুলিশ আমাকে নিরাপদে নিয়ে যাওয়ার সময় আমাকে এলোপাথারী ভাবে চর-থাপ্পর মারে।
আস্থার নারী কর্মী শাহানা পারভীন বৃষ্টি বলেন, আমি ওই দোকানের কর্মচারী ছিলাম। তার দোকানে কাজ করবো না বলে আসছিলাম। তিনি আমাকে অনৈতিক কর্মকান্ডের প্রস্তাব দেয়। আমি রাজী না হওয়ায় আমার নামে বিভিন্ন ভাবে হয়রানী ও আমাকে ক্ষতি করার হুমকি দেয়। পরে আমি নিজের দোকান করি। এখন কোথা থেকে টাকা পেলাম তার জবাব চায়।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, বাহিরের মহিলা নিয়ে এসে অনৈতিক কর্মকান্ড করে। প্রতিবাদ করলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। শনিবার দুপুরে বাইরে থেকে মহিলা এনে সভাপতির দোকানের সামনে এসে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এরপর ব্যবসায়ীরা একজোট হয়ে তাকে প্রতিরোধ করা হয়। সে মিথ্যা মামলার ভয়ভীতি দেখান।
বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি বেনজীর হোসেন বলেন, বহিরাগত মহিলা এনে আমাদের ব্যবসায়ীদের উপর হামলা করে। এ জন্য ব্যবসায়ীরা তাকে প্রতিহত করে। উত্তেজিত ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করতে পুলিশ তাকে নিরাপদে নিয়ে যায়। কিন্তু একটি মহল বিষয়টি ভিন্নখাতে প্রভাবিত করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে আস্থার মালিককে আমরা উদ্ধার করে নিরাপদে নিয়ে আসি। পরে কয়েকজন তাকে কিল, থাপ্পর মারে। তিনি এ বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করেনি।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন