স্টাফ রিপোর্টার : দেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে দ্বিতীয় যমুনা এবং দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার লক্ষ্যে এক পরামর্শক সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন এবং যৌথ পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে সার্ম অ্যাসোসিয়েটস লিমিটেডের (ঝঅজগ) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইয়ুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
যৌথভাবে এই সমীক্ষা পরিচালনা করবে বাংলাদেশের ঝঅজগ অংংড়পরধঃবং, দেশ উপদেশ লিমিটেড (উটখ), নেপালের ঊজগঈ, সুইডেনের ঝডঊজঙঅউ এবং দক্ষিণ কোরিয়ার উধংধহ ঈড়হংঁষঃধহঃং। এছাড়া সাব-কনসালট্যান্ট হিসেবে কাজ করবে দেশীয় প্রতিষ্ঠান ঞওখখঊজ।
চুক্তি অনুসারে ১২ মাস মেয়াদি এই সম্ভাব্যতা সমীক্ষায় প্রস্তাবিত সেতুগুলোর কারিগরি, অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক উপযোগিতা যাচাই করে উপযুক্ত অ্যালাইনমেন্ট ও কাঠামোগত স্থান চিহ্নিত করা হবে। প্রধান অতিথি এ সময় দেশের উত্তর, দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ করার ওপর জোর দেন এবং গুণগত মান বজায় রেখে আগামী ৮ থেকে ৯ মাসের মধ্যে সমীক্ষা সম্পন্ন করার আহ্বান জানান। অনুষ্ঠানে সেতু বিভাগ ও পরামর্শক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন