স্টাফ রিপোর্টার : রাজবাড়ী-২ (বালিয়াকান্দি-পাংশা-কালুখালী) আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করেছেন। সদস্য মনোনীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
তারা বলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদকে গুরুত্বপূর্ণ এ স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করায় এলাকার মানুষের প্রত্যাশা আরও বেড়েছে। তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ আধুনিক প্রযুক্তির সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।
নেতাকর্মীরা বলেন, সংসদ সদস্য হারুন অর রশিদের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে। তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তারা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা আরও আশা করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে মোঃ হারুন অর রশিদ জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি রাজবাড়ী-২ আসনের মানুষের উন্নয়ন ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন