স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তা থেকে জোড়পুর্বক তুলে নিয়ে নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ঘরে আটকে হাত, পা ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সুকান্ত ঘোষ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তবে সহায়তাকারী ধর্ষকের বন্ধু পলাতক রয়েছে। গ্রেপ্তার সুকান্ত ঘোষ বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের আকশুকনা গ্রামের নিশিকান্ত ঘোষের ছেলে। তাকে বৃহস্পতিবার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে। দুপুরে ছাত্রীকে রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করা হয়েছে।
গত বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের আকশুকনা গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা সুত্রে জানাযায়, ওই ছাত্রী বাড়ি থেকে পাশের দোকানে যাওয়ার পথে সুকান্ত ঘোষের বাড়ির সামনে পৌছাঁলে তাকে জোরপূর্বক বাড়ীতে কেউ না থাকার সুযোগে ঘরের ভেতরে নিয়ে আটকে রাখে। পরে ছাত্রীর হাত, পা ও মুখ বেঁধে সুকান্ত ঘোষ ধর্ষণ করে। তার এক বন্ধু ধর্ষণ কাজে সহযোগিতা করে। দীর্ঘ সময় মেয়েটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে সুকান্ত ঘোষের ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা ডাকাডাকি করলে দরজা খোলা হয়। এ সময় ওই ছাত্রীকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়। সেখানে সুকান্ত ঘোষ ও তার সহযোগীকে পাওয়া যায়। স্থানীয়রা সুকান্ত ঘোষকে আটক করে পুলিশে খবর দেন। কিন্তু ধ'র্ষণ কাজে সহযোগি সুকৌশলে পালিয়ে যায়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার বলেন, খবর পেয়ে থানার এসআই কাঞ্চন মিয়াকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সেখান থেকে অভিযুক্ত সুকান্ত ঘোষকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বালিয়াকান্দি থানায় মামলা করেন। মামলায় দুইজনকে আসামি করা হয়েছে। ধর্ষণে সহায়তাকারী আসামি বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে আসামীকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। ওই স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন