মেহেদী হাসান : রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর প্রভাতি ও দিবা শাখার শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলায় মাল্টিমিডিয়া ক্লাস রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল হকের সভাপতিত্বে সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক, সিনিয়র শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র শিক্ষক শাহিন ফেরদৌস, শিফট ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, মোঃ আতিয়ার রহমান, মোঃ আব্দুর রহমান, মোঃ নাজির উদ্দিন, মোঃ ওয়াজেদ আলী বক্তৃতা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবু সাইদ।
অভিভাবক সমাবেশে ষষ্ঠ শ্রেণীর প্রভাতি ও দিবা শাখার শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষার মান আরো বৃদ্ধি করতে শিক্ষকমন্ডলীকে অনুরোধ করেন। এ সময় শিক্ষকেরা নতুন এ প্রজন্মে ভবিষ্যৎ গঠণে সন্তানদের প্রতি আরো খেয়ালী হওয়ার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে মোবাইল না দেওয়া, বিদ্যালয়ের কথা বলে শিক্ষার্থীরা অন্যত্র চলে যায় কিনা, আবার বন্ধু নির্বাচনে কোন ভুল থাকে কি না সেদিকে খেয়াল রাখতে অনুরোধ করেন।
এ সময় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল হক বলেন, যদি কোন শিক্ষার্থী ফাইনাল পরীক্ষায় পাস করতে না পারে তাকে পরবর্তী ক্লাসে পরার সুযোগ দেওয়া হবে না। তাই এখনই গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহব্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন