রুবেলুর রহমান : রাজবাড়ীতে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে জেলায় নতুন করে ১০ জন সহ হাসপাতালে ভর্তি রয়েছে ১৫ জন রোগী।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপরে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় সুত্রে এ তথ্য জানাগেছে। নতুন ভর্তিকৃত রোগীর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ৮ জন ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ কসপ্লেক্সে ২ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া গোয়ালন্দে ৪ ও কালুখালীতে একজন রোগী ভর্তি রয়েছে।
এদিকে চলতি বছর রাজবাড়ী সদর হাসপাতালে ৫২ জন ও উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ১৩৯ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের বেশির ভাগ রোগী সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ডেঙ্গুতে আজও হাসপাতালে ৮ জন রোগী ভর্তি রয়েছে। অনেক রোগী আসলেও ডেঙ্গুর উপসর্গ থাকলে তাদের ভর্তি রেখে চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি অন্যান্যদের প্রাথমিক সেবা ও পরামর্শ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন