আদম আলী : রাজবাড়ীর কালুখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা "এ প্রতিপাদকে সামনে রেখে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কালুখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে র্যালী পরবর্তী আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এস. এম. রেজাউল করিম। সভায় স্বাগত বক্তব্য রাখেন কালুখালী উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ মিজানুর রহমান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, কালুখালী থানা অফিসার ইনচার্জের পক্ষে এসআই মোতালেব হোসেন, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিলন খন্দকার, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রিপন চন্দ্র শীলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। একটি শিক্ষিত, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনের পাশাপাশি টেকসই পৃথিবী নির্মাণে সাক্ষরতার আলো সর্বস্তরে ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা দেশের প্রতিটি মানুষকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন