রাকিবুল ইসলাম : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় কালুখালী উপজেলার ৭নং সাওরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন প্রত্যাশী মোঃ তৌহিদুল ইসলাম (বাঁধন) ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ি বাজারে সাধারণ মানুষের সাথে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। জনগনের নিকট ১০টি প্রতিশ্রুতি সংবলিত লিফলেট বিতরণ করে দোয়া প্রার্থনা করেন।
এসময় মীর মোশারফ হোসেন ডিগ্রী কলেজের প্রভাষক মীর মুস্তাফিজুর রহমান, সাওরাইল ইউনিয়নের বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন সরদার, ইউপি সদস্য রফিকুস সালেহীন, বিএনপি নেতা মোতালেব মন্ডল, উজ্জল মোল্লা, আব্দুস সালাম বিশ^াস সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত। সাওরাইল ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব ও বর্তমানে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। ইউনিয়নের সর্বসাধারণ মানুষের অনুরোধে আমি চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছি। নির্বাচিত হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়তে চাই।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন