filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

স্টাফ রিপোর্টার : ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’।
মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আফরোজ পারভীন।
প্রধান অতিথি বলেন, ‘সাক্ষরতা আন্ত:খাত ভিত্তিক সামাজিক দায়িত্ব। মানুষকে মানুষ হিসেবে তখন বিবেচনা করা যাবে, যে মানুষটির মৌলিক বিষয়ে প্রাথমিক জ্ঞান রয়েছে।’
তিনি বলেন, ‘স্বাক্ষরতার বিষয়টি আগে লিমিটেড ছিল। এখন আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। লেখাপড়া, জ্ঞান কম থাকলেও প্রাথমিক স্বাস্থ্য, জমির হিসাব ও ব্যাংকের লেনদেন এবং জরুরি টেকনোলজিক্যাল জ্ঞান থাকতে হবে।
তিনি আরও বলেন, ‘সাক্ষরতা মানুষকে তথ্য বুঝতে নিজের অধিকার ও দায়িত্ব জানতে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে ও সমাজ সচেতনও প্রাথমিক জ্ঞান তার থাকতে হবে। স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে জানতে হবে, পাশাপাশি মানবিক গুণাবলীও থাকতে হবে। ’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুল হক, জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শঙ্কর চন্দ্র বৈদ্য, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধি জামাল উদ্দিন খান প্রমুখ।
দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে আম্রকানন থেকে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলার স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকমণ্ডলীসহ বিভিন্ন বেসরকারি এনজিও সংস্থার সদস্যরা অংশ নেন।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তাগণ সাক্ষরতার গুরুত্ব ও এর প্রয়োগের সম্পর্কে আলোকপাত করেন।
