স্টাফ রিপোর্টার : দেশের সর্ববৃহৎ যৌনপল্লী রাজবাড়ির দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তের হামলায় হাসি নামে এক যৌন কর্মী নিহত হয়েছে। সে দৌলতদিয়া যৌনপল্লীর রুবেলের বাড়ির ভাড়াটিয়া।
বুধবার রাত আটটার দিকে তাকে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, দৌলতদিয়া যৌনপল্লীর রুবেলের বাড়ির ভাড়াটিয়া হাসি বেগমের বিভিন্নভাবে আঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে বাড়ির অন্যান্য ভাড়াটিরা দেখতে পেয়ে চিৎকার করলে অন্যান্যরা এগিয়ে আসে। পরে তাকে মরে পড়ে থাকতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ কাজ করছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার সঠিক কারণ। কিভাবে হত্যা করা হয়েছে, সে বিষয়ে অনুসন্ধান চলছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন