স্টাফ রিপোর্টার : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর রাজবাড়ী ও কুষ্টিয়া জেলা সফর করবেন। গত ৯ সেপ্টেম্বর একপত্রে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মোঃ ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার নিজ বাসভবন থেকে রাজবাড়ী জেলার (পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট হয়ে) পাংশা উপজেলার উদ্দেশ্যে যাত্রা। সকাল সাড়ে ১০টায় পাংশায় উপস্থিতি ও বিরতি। সকাল ১১টায় পাংশা উপজেলার হাবাসপুর নামক স্থানের উদ্দেশ্যে যাত্রা। সকাল সাড়ে ১১ টায় হাবাসপুর, পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত সাইট পরিদর্শন। ১টায় জুম্মার নামাজ ও মধ্যাহৃ বিরতি। বিকেল ৩টায় কুষ্টিয়া সদর উপজেলার সালদাহ নামক স্থানের উদ্দেশ্যে যাত্রা। বিকেল ৪টায় সালদাহ, কুষ্টিয়া সদর উপজেলায় পদ্মা ব্যারেজ প্রকল্পভুক্ত গড়াই অফটেক স্ট্রাকচার নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন। বিকেল সাড়ে ৪টায় সাইট পরিদর্শন শেষে কুষ্টিয়া সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা। বিকেল ৫টায় কুষ্টিয়া সার্কিট হাউজে উপস্থিতি ও বিরতি। বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে যাত্রা। সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজবাড়ী নিজ বাসভবনে উপস্থিতি। ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়, দুপুর ২টায় রাজবাড়ী হতে সড়কপথে ঢাকার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা। বিকেল সাড়ে ৪টায় ঢাকার বাসভবনে উপস্থিতি। এ সফরে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মোঃ ফয়জুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমান, পদ্মা ব্যারেজ বাস্তবায়ন সংক্রান্ত জাতীয় কমিটির মুখ্য সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর হোসেন খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোঃ আবদুল ওয়াদুদ ভুঁইয়া সহ প্রতিমন্ত্রীর দপ্তরের কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকবেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন