
মোঃ আমিরুল হক/ সোহেল খান : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা করেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। সভায় উপজেলার উন্নয়ন, জনসেবা, প্রশাসনিক কার্যক্রম এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন, সনজিৎ কুমার দাস, সোহেল রানা, জাকির হোসেন, দেবাশীষ বিশ্বাস, তনু শিকদার সবুজ, রিয়াদ হোসেন রুবেল, সমীর কান্তি বিশ্বাস, ইমদাদুল হক রানা, সোহেল খান, জাহিদুর রহিম, জাকির হোসেন পাটোয়ারী, অনিক সিকদার ও গোলাম মর্তুবা রিজু, আমিরুল হক, আজমল হোসেন প্রমুখ।
মাদারীপুর জেলার বাসিন্দা সৈয়দ মুরাদ ইসলাম ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম বলেন, “আমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। দায়িত্ব পালনকালে উপজেলার সর্বস্তরের নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।”
তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসনের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
