
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর অংশবিশেষ উজানচর বদ্ধকোলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪২ টি অবৈধ চায়না দুয়ারি জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ
আনোয়ারুল ইসলাম পাইলট।
উপজেলা মৎস্য অধিদপ্তর সুত্রে জানাযায়, আজ বৃহস্পতিবার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট এর নেতত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পদ্মা নদীর অংশবিশেষ উজানচর বদ্ধকোলে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ৩২ টি অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জনসম্মুখে অগ্নি সংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ জাল উৎপাদন, বিক্রি, মজুত কিংবা ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধারকৃত অবৈধ চায়না দুয়ারী জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
