
সোহেল খান : রাজবাড়ীর বালিয়াকান্দিতে অসহায় ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আল-হিকমাহ জেনারেল হাসপাতাল, উত্তর বালিয়াকান্দি, তালপট্টি, রাজবাড়ী-তে এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
আল-হিকমাহ ট্রাস্টের উদ্যোগে, ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (উঈজ)-এর সার্বিক সহযোগিতায় এবং আল-হিকমাহ জেনারেল হাসপাতালের আয়োজনে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
ক্যাম্পে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোনজনিত রোগ, চক্ষু, নাক-কান-গলা, ডেন্টাল সার্জারি, মেডিসিন, হৃদরোগ, কিডনি, বাত-ব্যথা, মস্তিষ্ক ও স্নায়ু, ফিজিওথেরাপি, শিশু ও কিশোর এবং প্রসূতি, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
এছাড়াও চক্ষু পরীক্ষা, রক্তের হিমোগ্লোবিন, ইউরিন ও কিডনি পরীক্ষা, থাইরয়েড হরমোন, সিআরপি, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, ডায়াবেটিস ও লিপিড প্রোফাইলসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে সম্পন্ন করা হয়েছে।
‘অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না’ আমাদের এই এলাকাবাসীরা,
বললেন আল হিকমাহ ট্রাস্ট এর চেয়ারম্যান মীর শাহিনুর রফিক শাওন। তিনি আরো বলেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্য। অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেজন্য আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি বালিয়াকান্দি ও আশপাশের এলাকার অসহায় এবং চিকিৎসাসেবা প্রত্যাশী মানুষকে ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ গ্রহণের আহ্বান জানান।
মেডিকেল ক্যাম্পটি পরিচালনার দায়িত্বে ছিলেন চেয়ারম্যান মীর শাহিনুর রফিক শাওন, ভাইস চেয়ারম্যান ইমরান মাহমুদ, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সালাম হোসেন, কোষাধ্যক্ষ এস. এম. বাকী বিল্লাহ ও উপদেষ্টা মো. আবুল কালাম আজাদ।
এছাড়া পরিচালনা কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. সাইফুল ইসলাম, মো. সুমন ইসলাম, নাকিয়া মেহজাবীন সেতু, মহিন উদ্দিন, কামাল হোসাইন, মো. কাউছার মিয়া ও মীর রামজিয়া রফিক।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংকটাপন্ন রোগীদের জন্য সন্ধ্যার পর মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা পরামর্শ দেওয়ার ব্যবস্থা রয়েছে। বিনামূল্যে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকায় ক্যাম্পটি এলাকার সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
