মাসুদ রেজা শিশির : ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হয় ইন্টারনেটের মাধ্যমে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদের পরিচালনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার রবিউল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউট, রোভার স্কাউটের সদস্যগন সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, গনমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন