ফজলুল হক : রাজবাড়ীর কালুখালী উপজেলার ৩ নং বোয়ালিয়া ইউনিয়নের আনসার প্লাটন কমান্ডার বারেক মন্ডল দীর্ঘদিন যাবত শিশু বাচ্চাদের মাঝে পায়েস রান্না করে খাওয়াচ্ছেন।
এ ব্যাপারে সরজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের বড় বাংলার গ্রামের এ আনসার কমান্ডার ২০১৮ সাল থেকে ইউনিয়ন আনসার কমান্ডারের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে সরকারের দেওয়া ১ হাজার ৫ শত টাকা সম্মানী ভাতা থেকে গ্রামের কোমলমতি শিশু বাচ্চাদের উৎসাহিত করতে উৎসবমুখর পরিবেশে তাদের মাঝে দুধ চিনি দিয়ে পায়েস রান্না করে বিতরণ করেন। রবিবার ১৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে তিনি তার নিজ বাড়ি আঙ্গিনায় প্রায় ৪০-৫০ জন শিশু বাচ্চাদের মাঝে এ খাবার বিতরণ করছেন। সাংবাদিকদের সাথে আলাপ কালে আনসার কমান্ডার বারেক মন্ডল বলেন, আমি নিজ উদ্যোগে আমার ১৫০০ টাকা সম্মানী ভাতা থেকে এলাকার শিশু বাচ্চাদের মাঝে আনন্দ ও তৃপ্তি দিতে এই খাবারের আয়োজন প্রতিমাসে করে থাকি। মহান আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখবেন আমি ততদিন এ কার্যক্রম পরিচালনা করে যাব। তিনি আরো বলেন সামান্য এ খাবার পরিবেশন করে আমি মানসিকভাবে শান্তি বোধ করি। সর্বশেষ আনসার বাহিনীর সকল কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি এ বাহিনীতে চাকরি করে আমি সামান্য অর্থ দিয়ে শিশু বাচ্চাদের মাঝে যাতে বিগত দিনেও এ কার্যক্রম চালিয়ে যেতে পারি।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন