স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চরঘিকমলা গ্রামে জনবসতিপুর্ণ এলাকায় মুরগীর ফার্মের দুগর্ন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। এতে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী রবিবার সকালে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে।
মোঃ কবির মন্ডল, ইব্রাহিম, ফরিদ আহম্মোদ, আকলিমা, মোঃ এনামুল হক, অন্তরা, নুরজাহান সহ গ্রামবাসী লিখিত অভিযোগে বলেন, চরঘিকমলা গ্রামের ইয়ারউদ্দিন মন্ডলের ছেলে আছিরুল ইসলাম নিজবাড়ীতে মুরগীর ফার্ম করেছে। এতে পার্শ্ববর্তী প্রায় শতাধিক বসতি আছি। খুবই ঘনবসতি আমাদের। ঘনবসতির মধ্যে বছর খানেক আগে মুরগী ফার্ম করে, যেখানে দেড় হাজারের বেশি মুরগী রয়েছে। মুরগী ফার্মের বিষ্টার গন্ধে এলাকায় টিকে থাকা কষ্টকর হয়ে পড়ে। বিভিন্ন সময় তাকে মুরগীফার্ম ফাকা স্থানে নেওয়ার কথা বললে সে কর্নপাত করে না। ফার্মে সহস্রাধিক মুরগী থাকায় প্রতিনিয়ত মুরগীর পায়খানা থেকে তীর দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধের কারণে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা প্রায়ই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট মুরগী ব্যবসায়ীকে ফার্মটি অন্যত্র স্থানান্তরের জন্য অনুরোধ করা হলেও তিনি উল্টো হুমকিমূলক আচরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন