সিরাজুল ইসলাম : কৈশোরের দুরন্তপানা আর নতুন কিছুর সন্ধানে ছুটে বেড়ানোর রোমাঞ্চ প্রায় প্রতিটি শিশুর থাকে। সেই দুরন্তপনা থেকেই হঠাৎ সিদ্ধান্ত ঢাকা যাওয়ার। ইজিবাইকে দৌলতদিয়া আসার পর দ্বিধাহীন ছুটাছুটি। অবশেষে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সহায়তা পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা দুটোর দিকে দৌলতদিয়া ঘাটে ১০-১৩ বছরের ৫ জন শিশুকে উদ্দেশ্যহীন ঘোরাফেরা করতে দেখে গোয়ালন্দ ঘাট থানার টহল টিম। এরপর তারা কৌতুহল বশত তাদের সাথে বলে জানতে পারে তাদের দুরন্ত পানার বিষয়টি। তারা জানায় তারা একসাথে খেলাধুলা করে এবং একসাথেই তারা বড় হচ্ছে। সকালে কৌতুহল বশত হঠাৎ একসাথে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। এ-সময় তারা একটি ইজিবাইক ভাড়া করে মাগুরা সদর থানা এলাকা হতে রওয়ানা করে বেলা ২টায় এসে দৌলতদিয়া বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়। এসময় তারা উদ্দেশ্যহীন ঘোরাফেরা করতে থাকে দৌলতদিয়া ঘাট এলাকায় তখন টহল পুলিশ তাদের সাথে কথা বলে সব জানতে পেরে গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে আসে। ঐদিকে তাদের বাবা মা হন্যে হয়ে তাদের খুজতে খুজতে ক্লান্ত হয়ে পড়লে গোয়ালন্দ ঘাট থানায় ওসি বাচ্চাদের কাছ থেকে নাম্বার নিয়ে সবার পরিবারকে বিষয়টি জানিয়ে আশ্বস্ত করে আসতে বলেন। এরপর সবার পরিবার আসলে তুলে দেওয়া হয় তাদের সন্তানকে। এ-সময় একটি
হারানো শিশুদের কাছে পেয়ে একটি আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম বলেন, কৈশোরে বাচ্চারা দুরন্ত স্বভাবের হয়। তারা নতুন কিছু দেখতে এবং জানতে আগ্রহী থাকে। প্রত্যেক অভিভাবকের উচিত তার সন্তান কার সাথে থাকছে বা কোন কোন শিশুদের সাথে মেলামেশা করছে এই দিকে নজর দেওয়া। তাছাড়া শিশুরা কোথায় যায় কি করে এই বিষয়টি খেয়াল রাখা।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন