স্টাফ রিপোর্টার : বর্তমান সরকারের সহায়তায় রাজবাড়ীর বালিয়াকান্দির সাবেক উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং উপজেলা প্রকৌশলী রেজওয়ান খান নাফিসের সৌজন্যে বরাদ্দকৃত ইসিজি মেশিন প্রদান করা হয়েছে।
সোমবার সকালে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলামের নিকট থেকে অত্যাধুনিক ১২ চ্যানেলের ইসিজি মেশিন গ্রহণ করেন, উপজেলা বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন। এসময় উপজেলা প্রকৌশলী রেজওয়ান খান নাফিস, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন