স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন।
রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্য। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবিব, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন