স্টাফ রিপোর্টার : রাজবাড়ী শহরের বিনোদপুরের ৯ নং ওয়ার্ডের এলাকাবাসীর দীর্ঘ দিনের জলাবদ্ধতা নিরসন, পারাপারের জন্য একটি সাকো ও বাশ শিল্প উদ্যোক্তাদের সরকারি সহযোগিতাসহ নানা প্রয়োজনীয় দাবি ছিলো। এলাকার বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে সোমবার সকালে ডোবা নালাটি পরিস্কারের আন্তরিক ভূমিকা রেখেছেন জেলা প্রশাসক আফরোজা পারভীন সহ পৌর প্রশাসক। এ ডোবার পচা পানিতে শিশুরা পড়ে যেতো, চর্মরোগ সহ নানা অসুখে ভুগতে হতো তাদের।
সকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও রাজবাড়ী পৌরসভার আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। এসময় রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন সহ পৌর প্রশাসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন