সিরাজুল ইসলাম : রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফরোজা পারভীন আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও একাধিক জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
দিনব্যাপী কর্মসূচির উল্লেখযোগ্য অংশগুলো হলো : গোয়ালন্দ থানা পরিদর্শন, উজানচর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শন, উজানচর কমিউনিটি ক্লিনিক দর্শন, উন্নয়ন প্রকল্প পরিদর্শন, একটি ইনোভেশন কার্যক্রম দর্শন, একটি উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দর্শন, গোয়ালন্দ পৌরসভা পরিদর্শন, গোয়ালন্দ উপজেলা ভূমি অফিস পরিদর্শন, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা সমাজসেবা কার্যালয় দর্শন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন।
এছাড়া তিনি গোয়ালন্দ পৌরসভা কর্তৃক নির্মাণাধীন গোয়ালন্দ পৌর সুপার মার্কেট এর চলমান কাজ পরিদর্শন করেন। এ-সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মুনতাসির হাসান খান, গোয়ালন্দ পৌর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আলম খান সহ সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিনিধি।
এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিকেলে গোয়ালন্দ উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলার সার্বিক পরিস্থিতি বিষয়ে মতবিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন