স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর সিদ্দিকিয়া হাকিমিয়া দাখিল মাদ্রাসার ১২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে কল্যাণপুর সিদ্দিকিয়া হাকিমিয়া দাখিল মাদ্রাসার ১২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ ও সহযোগিতা প্রদানের লক্ষ্যে এই শিক্ষা বৃত্তি প্রদান করেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। এসময় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ এই প্রত্যাশায় রাজবাড়ী জেলা পরিষদের এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন